ঢাকা
বনানীতে ‘ফ্রি এনিম্যাল ক্লিনিক’ উদ্বোধন করলেন তারেক রহমান

রাজধানী, ১১ ফেব্রুয়ারি – রাজধানীর বনানীতে বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কার্যালয়ে ‘ফ্রি এনিম্যাল ক্লিনিক’ উদ্বোধন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বনানীর কে ব্লকের ২৪ নম্বর রোডে ১৮ নম্বর বাসভবনে অবস্থিত এ কার্যালয়ে তিনি এই ক্লিনিকের উদ্বোধন করেন। মূলত প্রাণীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যেই এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে। তারেক রহমানের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় দীর্ঘদিন ধরে এই সংগঠনটি বিনা মূল্যে প্রাণীদের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছে। ক্লিনিক উদ্বোধনের সময় বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমানসহ আয়োজক সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এ এম/ ১১ ফেব্রুয়ারি ২০২৬









