জাতীয়

আগামী নির্বাচনে দায়িত্ব পালন করবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা

ঢাকা, ১১ ফেব্রুয়ারি – আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে প্রায় ৮ লাখ কর্মকর্তা নির্বাচনী দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের তথ্য মোতাবেক এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনায় মোট ৬৯ জন রিটার্নিং অফিসার এবং ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসারকে দায়িত্ব প্রদান করা হয়েছে। সারা দেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্র প্রস্তুত করা হচ্ছে।

এর মধ্যে সাধারণ ভোটকেন্দ্রের সংখ্যা ২১ হাজার ২৭৩টি এবং গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত ভোটকেন্দ্রের সংখ্যা ২১ হাজার ৫০৬টি। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রের জন্য একজন করে মোট ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়া হবে। এছাড়া সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন। পোলিং অফিসার হিসেবে থাকছেন ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন। সব মিলিয়ে মোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা সরাসরি নির্বাচনী প্রক্রিয়ায় সম্পৃক্ত থাকবেন বলে জানা গেছে।

এস এম/ ১১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language