জাতীয়

নির্বাচন ও গণভোট নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন ড. ইউনূস

ঢাকা, ১০ ফেব্রুয়ারি – অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার একযোগে এই ভাষণ সম্প্রচার শুরু করেছে।

একইসঙ্গে দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলেও তাঁর এই বক্তব্য সরাসরি প্রচার করা হচ্ছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বিষয়ক গণভোটকে কেন্দ্র করে তিনি দেশবাসীর সামনে দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরছেন।

এর আগে প্রধান উপদেষ্টার দাপ্তরিক ফেসবুক পেজ থেকে এই ভাষণের সময়সূচি জানানো হয়েছিল। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী বৃহস্পতিবার এই নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এনএন/ ১০ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language