ইউরোপ

ফিলিস্তিনসহ বিভিন্ন নির্যাতিত জনগোষ্ঠীর প্রতি সংহতি জানিয়ে প্যারিসে বিক্ষোভ

প্যারিস, ৮ ফেব্রুয়ারি – ফ্রান্সের রাজধানী প্যারিসে ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন নির্যাতিত জনগোষ্ঠীর প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করেছে শত শত মানুষ। বিভিন্ন নাগরিক সংগঠনের আহ্বানে আয়োজিত এ কর্মসূচিতে ফিলিস্তিন, হাইতি, ভেনেজুয়েলা, নিউ ক্যালেডোনিয়া, কঙ্গো ও সুদানের জনগণের ওপর চলমান নিপীড়ন ও বৈষম্যের প্রতিবাদ জানানো হয়। খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

বিক্ষোভকারীরা প্যারিসের প্লেস দে লা নেশন এলাকায় জড়ো হয়ে মিছিল ও সমাবেশ করেন। এ সময় তারা ‘ইসরাইলকে বর্জন করুন’ লেখা ব্যানার বহন করেন এবং ফিলিস্তিনসহ সংশ্লিষ্ট দেশগুলোর জাতীয় পতাকা হাতে নেন।

বিক্ষোভে ফ্রান্সের ইয়েলো ভেস্ট আন্দোলনের কয়েকজন সদস্যও অংশ নেন। আয়োজকদের মতে, বিশ্বের বিভিন্ন প্রান্তে নিপীড়িত জনগোষ্ঠীর পক্ষে আন্তর্জাতিক সচেতনতা তৈরির লক্ষ্যেই এই কর্মসূচি আয়োজন করা হয়েছে।

এনএন/ ৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language