জাতীয়

ত্রয়োদশ সংসদ নির্বাচন: দেশের সব ভোটকেন্দ্র ধূমপানমুক্ত রাখার নির্দেশ ইসির

ঢাকা, ৭ ফেব্রুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের সব ভোটকেন্দ্রকে ধূমপানমুক্ত রাখার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের দিন ভোটকেন্দ্রের অভ্যন্তরে কোনো প্রকার ধূমপান করা যাবে না।

শনিবার নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ভোটদান কেন্দ্রগুলোকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়।

উক্ত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যেই ভোটকেন্দ্রগুলো ধূমপানমুক্ত রাখার এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কমিশনের গৃহীত এই সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

এনএন/ ৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language