জাতীয়
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু, চলতি বছরে প্রথম ঘটনা

নওগাঁ, ৭ ফেব্রুয়ারি – নওগাঁয় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে চলতি বছরে নিপাহ ভাইরাসে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।
শনিবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের বা আইইডিসিআরের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা শামিন সুলতানা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান ওই নারী নিপাহ ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বিষয়টি জানার পর প্রয়োজনীয় পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে তিনি নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েই মারা গেছেন।
গত ২৮ জানুয়ারি নিপাহ ভাইরাসের উপসর্গ নিয়ে ওই নারীর মৃত্যু হয়। শামিন সুলতানা আরও জানান গত বছরের আগস্টের পর দেশে নিপাহ ভাইরাসে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। এর আগে গত বছর এই মারণ ভাইরাসে মোট চারজনের মৃত্যু হয়েছিল।
এনএন/ ৭ ফেব্রুয়ারি ২০২৬









