জবিতে ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’র নতুন কমিটি: সভাপতি নুর, সম্পাদক আশরাফ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ৭ ফেব্রুয়ারি – জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখায় ভোক্তা অধিকার বিষয়ক সংগঠন ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ বা সিওয়াইবি এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী নুর আলমকে সভাপতি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আশরাফ আরেফিনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য ২৩ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির অনুমোদন দিয়েছেন সিওয়াইবি এর কেন্দ্রীয় সভাপতি মো. রিয়াজ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসাইন। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে সহ সভাপতি হিসেবে সুলাইমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল মামুন ও ফরহাদ হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন তাওহিদ হাসান এবং সহ সাংগঠনিক সম্পাদক হয়েছেন জিহাদ হোসেন। এছাড়া দপ্তর সম্পাদক পদে মো. শিমুল মোড়ল, সহ দপ্তর সম্পাদক আবু রায়হান সরকার, অর্থ সম্পাদক রাকিবুল ইসলাম এবং সহ অর্থ সম্পাদক হিসেবে নাজমুল হোসাইন নির্বাচিত হয়েছেন।
প্রচার সম্পাদক হিসেবে হাসিব সর্দার, সহ প্রচার সম্পাদক মোহন খোন্দকার, আইন সম্পাদক রজব আল ফাহিম এবং ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক হিসেবে জান্নাতি খাতুন দায়িত্ব পালন করবেন। কমিটির কার্যকরী সদস্যরা হলেন সুহাইল আহমদ, নুরুন্নাহার তিশা, জান্নাতুল ফেরদৌস, তৌফিক আনম, মো. রিফাত ইসলাম, শারিফুজ্জামান সাকিব, ফাইয়াজ আনাস সামি এবং মাহমুদুল হাসান। উল্লেখ্য যে এই সংগঠনটি ভোক্তা অধিকার বিষয়ক প্রতিষ্ঠান ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ বা সিসিএস এর যুব শাখা হিসেবে কার্যক্রম পরিচালনা করে। নবনির্বাচিত সভাপতি নূর আলম জানান ক্যাম্পাসে ভোক্তা অধিকার বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং ভেজাল ও প্রতারণার বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখাই তাদের প্রধান লক্ষ্য।
কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা বজায় রেখে সংগঠনটিকে আরও সক্রিয় ও জনসম্পৃক্ত করতে নতুন কমিটি সম্মিলিতভাবে কাজ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। সাধারণ সম্পাদক আশরাফ আরেফিন বলেন সিওয়াইবি জবি শাখাকে একটি কার্যকর ও গতিশীল সংগঠন হিসেবে গড়ে তুলতে ধারাবাহিক সচেতনতামূলক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়িয়ে ভোক্তা অধিকার সংরক্ষণে সংগঠনটির ভূমিকা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে সিসিএস এবং তাদের যুব শাখা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সক্রিয় ভূমিকা পালন করছে।
এ এম/ ৭ ফেব্রুয়ারি ২০২৬









