শিক্ষা

জাতীয় নির্বাচন: ১০ ফেব্রুয়ারি ঢাবির সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়, ৭ ফেব্রুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আগামী ১০ ফেব্রুয়ারির সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্ত্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে শিক্ষার্থীদের নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের সুযোগ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউটের প্রস্তাব অনুযায়ী পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। তবে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদানকল্প কলেজ এবং ইনস্টিটিউটগুলোর পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

এ এম/ ৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language