জাতীয়

ইনকিলাব মঞ্চের সতর্কবার্তা: লিগ সক্রিয়, নির্বাচন বানচালের চেষ্টা চলছে

ঢাকা, ৬ ফেব্রুয়ারি – ইনকিলাব মঞ্চ জানিয়েছে, লীগ এক্টিভ হয়ে সাধারণ জনতার সঙ্গে মিশে পরিস্থিতি অন্য দিকে প্রবাহিত করার চেষ্টা করছে। শহিদ ওসমান হাদির হত্যার বিচার এবং নির্বাচন বানচালের চেষ্টা চলছে। সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়।

এর আগে একটি পোস্টে সংগঠনটি লিখেছিল, ‘নির্বাচন হতেই হবে। কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না। নির্বাচন ১২ তারিখেই হবে।’

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনার দিকে অগ্রসর হওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে যেতে চাইলে পুলিশ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তখন জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে।

এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ আরও অনেক নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

এনএন/ ৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language