মানিকগঞ্জ

মানিকগঞ্জে যৌথ অভিযানে বিদেশি রিভলভার ও বোমা উদ্ধার

মানিকগঞ্জ, ৪ ফেব্রুয়ারি – মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। সোমবার রাত আনুমানিক ১১টার দিকে এই বিশেষ অভিযান চালানো হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।

অভিযানে একটি বিদেশি রিভলভার, একটি ব্যাটারি সংযুক্ত বোমা, পাঁচটি ককটেল এবং বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়। উদ্ধারকৃত বোমাটি পরবর্তীতে সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল দলের সদস্যরা নিরাপদে ধ্বংস করেন।

জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এছাড়া যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সরবরাহ করার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে।

এনএন/ ৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language