ফরিদপুর

ফরিদপুরে জামায়াত নেতাকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

ফরিদপুর, ৩ ফেব্রুয়ারি – ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন জামায়াতের সভাপতি নূর আলম মুন্সী দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে আজিমনগর ইউনিয়নের তারাইল এলাকায় ভাঙ্গা ও ঢাকা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায় নূর আলম মুন্সী নিজ বাড়ি থেকে বের হয়ে জামায়াতে ইসলামীর মালিগ্রাম অফিসের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে তারাইল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা কয়েকজন মুখমণ্ডল ঢাকা দুর্বৃত্ত তার গতিরোধ করে। এরপর তারা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ দিলে তিনি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার পর জ্ঞান ফিরলে স্থানীয়দের সহায়তায় তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসা গ্রহণ করেন।

এই বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আলিম জানান যে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তিনি আরও উল্লেখ করেন যে অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনএন/ ৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language