ব্যবসা
ফেব্রুয়ারিতে এলপিজির নতুন দাম আজ ঘোষণা করবে বিইআরসি

ঢাকা, ০২ ফেব্রুয়ারি – বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সোমবার (২ ফেব্রুয়ারি) ফেব্রুয়ারি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করবে।
বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকোর প্রকাশিত ফেব্রুয়ারি মাসের সৌদি সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হবে। দাম ঘোষণা করা হবে দুপুর ৩টায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে।
জানুয়ারি মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১,৩০৬ টাকা, আর ডিসেম্বরে ছিল ১,২৫৩ টাকা। এদিকে, ফেব্রুয়ারি মাসের জন্য দেশের সব ধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটার ২ টাকা করে কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ডিজেল প্রতি লিটার ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকায় বিক্রি হবে।
এনএন/ ০২ ফেব্রুয়ারি ২০২৬









