চট্টগ্রাম
চট্টগ্রামের বাকলিয়ায় বিশেষ অভিযানে সন্ত্রাসী ইসকান্দর মির্জা গ্রেফতার

চট্টগ্রাম, ৩০ জানুয়ারি – চট্টগ্রামের বাকলিয়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের বিশেষ অভিযানে ইসকান্দর মির্জা (৫২) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তিনি ফটিকছড়ি উপজেলার রোসাংগিরী ইউনিয়নের উত্তর রোসাংগিরী গ্রামের বাসিন্দা।
গ্রেফতার অভিযান বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় সম্পন্ন হয়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান জানিয়েছেন, মির্জা ফটিকছড়ি থানার একাধিক মামলার আসামি এবং নগরের বাকলিয়া এলাকায় অবস্থান করে বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে জমি সংক্রান্ত বিরোধ ও দখলের অভিযোগসহ কোটি কোটি টাকার নানা মামলার বিষয় রয়েছে। তাকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হবে।
এনএন/ ৩০ জানুয়ারি ২০২৬









