ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত

ঠাকুরগাঁও, ২৫ জানুয়ারি – উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে ৩৩ কিলোমিটার পূর্বে ৩.৪ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে এই ভূমিকম্প ঘটে।

অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা এখনো নিরূপণ করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে এটি অগভীর ভূমিকম্প ছিল। এছাড়া তাদের তথ্য অনুযায়ী, বেশিরভাগ মানুষ এটি অনুভব করেননি।

তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঠাকুরগাঁওয়ের অনেক বাসিন্দা জানিয়েছেন, তারা ঝাঁকুনি অনুভব করেছেন। কেউ কেউ বলছেন, ঝাঁকুনি ছিল বেশ শক্তিশালী। বিশেষ করে পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার বাসিন্দারা এটি সবচেয়ে বেশি অনুভব করেছেন।

এর আগে গত ৫ জানুয়ারি সিলেট ও আশপাশের এলাকায় ভোররাতে ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওইদিন ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সেই কম্পন অনুভব করার কথা জানিয়েছেন।

নগরীর জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড়, শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলায়ও কম্পন অনুভূত হয়েছে।

এনএন/ ২৫ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language