উত্তর আমেরিকা

নিজেকে স্বৈরশাসক বললেন ডোনাল্ড ট্রাম্প!

ওয়াশিংটন, ১৩ জানুয়ারি – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে স্বৈরশাসক বলে উল্লেখ করে মন্তব্য করেছেন, পরিস্থিতি সামাল দিতে কখনো কখনো স্বৈরশাসকের মতো নেতৃত্ব প্রয়োজন হয়।

বুধবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে বক্তব্য দেওয়ার পর তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, দাভোসে দেওয়া তার বক্তব্য আন্তর্জাতিকভাবে ইতিবাচক সাড়া ফেলেছে। সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, “সাধারণত তারা আমাকে স্বৈরশাসকের মতো একজন মানুষ বলে আখ্যা দেয়। আমি বলি—হ্যাঁ, আমি স্বৈরশাসক, কিন্তু মাঝে মাঝে আপনার স্বৈরশাসক দরকার হয়। তবে এবার আশ্চর্যজনকভাবে তারা এসব কিছুই বলেনি।”

মূলত শক্ত হাতে রাষ্ট্র পরিচালনার প্রয়োজনীয়তার কথা বোঝাতেই এমন মন্তব্য করেছেন বলে জানান তিনি।

এর আগে ২০২৫ সালের আগস্টে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেছিলেন, অনেক মার্কিনি তাকে স্বৈরশাসক বলে ডাকেন। তিনি সে সময় বলেন, “তারা বলে—আমাদের স্বাধীনতা দরকার, স্বৈরশাসক নয়। কিন্তু অনেক মানুষ আবার বলছে, হয়তো আমাদের একজন স্বৈরশাসকই পছন্দ।”

তবে একই বক্তব্যে নিজের অবস্থান পরিষ্কার করে ট্রাম্প বলেন, “আমি স্বৈরশাসক পছন্দ করি না। আমি স্বৈরশাসক নই। আমি একজন সাধারণ বুদ্ধিসম্পন্ন ও স্মার্ট মানুষ।”

এনএন/ ২৩ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language