চট্টগ্রাম
চট্টগ্রাম নগরে ৩৩০ জনকে ‘দুষ্কৃতকারী’ ঘোষণা, প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ

চট্টগ্রাম, ১৭ জানুয়ারি – চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) ৩৩০ জন ব্যক্তিকে ‘দুষ্কৃতকারী’ হিসেবে চিহ্নিত করে তাদের চট্টগ্রাম নগরীতে প্রবেশ ও অবস্থানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
শনিবার বিকেলে এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে সিএমপি কমিশনার হাসিব আজিজের সই রয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৮-এর ৪০, ৪১ ও ৪৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে মহানগর এলাকায় অবস্থানরত বিভিন্ন দুষ্কৃতকারীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই দুষ্কৃতকারী দলের সদস্যদের চট্টগ্রাম মহানগরীতে প্রবেশ ও অবস্থান সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
এনএন/ ১৭ জানুয়ারি ২০২৬









