বায়ুদূষণের শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’

ঢাকা, ১৭ জানুয়ারি – বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজও শনিবার শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। আজ সকাল ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের মানসূচক অনুযায়ী ঢাকার গড় বায়ুর মান ছিল ২৪৮। এই মাত্রার বায়ুকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ২৮২ স্কোর নিয়ে আজ বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। ২০১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে ভারতের কলকাতা। চীনের চ্যাংডু ১৯০ স্কোর নিয়ে চতুর্থ এবং ১৮৯ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে চীনের চংকিং।
প্রতিদিনের বাতাসের মান বিশ্লেষণ করে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা পরিষ্কার বা দূষিত, সে সম্পর্কে ধারণা দেয়। একই সঙ্গে এই বায়ু মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কি না, সেটিও জানায়।
একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে বাতাসের মানকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। ১৫১ থেকে ২০০ হলে সেটি ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ স্কোরকে বলা হয় ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ বা তার বেশি একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
এনএন/ ১৭ জানুয়ারি ২০২৬









