ফরিদপুর

ফরিদপুরে ককটেল-বোমা তৈরির সরঞ্জামসহ যুবক আটক

ফরিদপুর, ১৭ ডিসেম্বর – ফরিদপুরে ককটেল, বোমা তৈরির সরঞ্জাম ও ইয়াবাসহ এক যুবককে আটক করেছে যৌথবাহিনী।

সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে বোয়ালমারী উপজেলার পৌরসদরের মমিন মার্কেট এলাকা সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটককৃতের নাম শামীম বিন ইসমাইল (২৩)। তিনি উপজেলার সোতাশী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী বোয়ালমারী উপজেলার সোতাশী গ্রামে অভিযান চালিয়ে শামীম বিন ইসমাইলকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪৯ পিস ইয়াবা, ককটেল ও বোমা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ বিষয়ে বোয়ালমারী থানার ওসি আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিস্ফোরক আইনে পৃথক ধারায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৭ ডিসেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language