জাতীয়

‘অনিচ্ছাকৃত ভুল বক্তব্যের’ জন্য দুঃখ প্রকাশ করলেন রিজভী

ঢাকা, ১৩ ডিসেম্বর – ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি সাদিক কায়েম ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে ঘিরে ভুয়া ফটোকার্ডের ওপর ভিত্তি করে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে এ দুঃখ প্রকাশ করেন তিনি।

এতে বলা হয়, আরটিভির লোগো ব্যবহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় এবং এছাড়া শরিফ ওসমান হাদিকে আক্রমণকারী একজন সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে ডাকসুর ভিপির চা খাওয়ার দৃশ্যটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ দুটি বিষয় ছিল ভিত্তিহীন এবং এআই জেনারেটেড।

‘ফ্যাক্ট চেক না করে উল্লিখিত বিষয় দুটি নিয়ে আজ দুপুরে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সভায় আমি বক্তব্য রাখি। এ অনিচ্ছাকৃত ভুল বক্তব্যের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৩ ডিসেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language