আইন-আদালত

আজ উদ্বোধন হবে সুপ্রিম কোর্ট সচিবালয়

ঢাকা, ১১ ডিসেম্বর – সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করা হবে আজ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এই সচিবালয় উদ্বোধন করবেন।

এর আগে, বুধবার (১০ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪ (সুপ্রিম কোর্ট জামে মসজিদ সংলগ্ন) এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এর আগে, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়। এর মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পুরোপুরি পৃথক হলো।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে গত ৩০ নভেম্বর এ অধ্যাদেশ জারি করা হয়েছে। এ অধ্যাদেশ অনুযায়ী, নানা পদক্ষেপ গ্রহণ করছেন প্রধান বিচারপতি।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১১ ডিসেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language