ব্যবসা

দেশের বাজারে বাড়ল সোনার দাম

ঢাকা, ২৯ সেপ্টেম্বর – দেশের বাজারে বেড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৪১৫ টাকা বাড়ানো হয়েছে। এতে এক ভরি সোনার দাম ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বাজুস স্ট্যান্ডিংকমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৯ সেপ্টেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language