জাতীয়

জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে গেলেন প্রেস সচিব শফিকুল আলম

ঢাকা, ১৯ জুলাই – বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (১৯ জুলাই) রাতে সাড়ে ৮টার দিকে হাসপাতালে যান তিনি।

এর আগে, জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

পরে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের জানান, জামায়াত আমির ডা. শফিকুর রহমান এখন ভালো আছেন। গরমের কারণে ডা. শফিকুর রহমান অসুস্থ হয়ে পড়েন। তিনি এখন ভালো আছেন। তেমন কোনও উল্লেখযোগ্য সমস্যা নাই। চিকিৎসকরা তত্ত্বাবধান করছেন।

বিশাল সমাবেশে বড় ধরনের কোনও অঘটন ঘটেনি উল্লেখ করে তিনি আরও জানান, প্রোগ্রাম স্থগিত করার উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু আমির সাহেব তা চাননি।

এর আগে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির। দুই দফায় অসুস্থ হয়ে পড়ে গিয়ে শেষ পর্যন্ত মঞ্চ বসে বক্তব্য দেন তিনি।

সমাবেশ শেষে ডা. শফিকুর রহমানকে ধানমন্ডির ইবনে সীনা হাসপাতালে নেওয়া হয়।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৯ জুলাই ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language