জাতীয়

বিশ্ব জনসংখ্যা দিবস আজ

ঢাকা, ১১ জুলাই – বিশ্ব জনসংখ্যা দিবস আজ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।

জনসংখ্যার গুরুত্ব প্রদানের লক্ষ্যে ১৯৮৯ সাল থেকে দিবসটি পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির গভর্নিং কাউন্সিল।

বিশ্ব জনসংখ্যা দিবসের এবারের প্রতিপাদ্য ‘ন্যায়সঙ্গত ও আশাব্যঞ্জক এক বিশ্বে তরুণদের নিজেদের কাঙ্ক্ষিত পরিবার গঠনের ক্ষমতায়ন করা’।

দেশব্যাপী সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি আয়োজন করেছে।

দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১১ জুলাই ২০২৫


Back to top button
🌐 Read in Your Language