জাতীয়

‘নিখোঁজ’ এইচএসসি পরীক্ষার্থী মাহিরাকে সাভার থেকে উদ্ধার

ঢাকা, ৩০ জুন – রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ‘নিখোঁজ’ এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফ পুলিকে সাভার থেকে উদ্ধার করেছে র‍্যাব-৪।

রোববার (২৯ জুন) দিবাগত রাতে সাভার থেকে তাকে উদ্ধার করা হয়। জানা গেছে, আইনি প্রক্রিয়া শেষে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে, রোববার (২৯ জুন) সকাল ৮টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে পরীক্ষার উদ্দেশ্যে বের হন মাহিরা। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আর বাসায় ফেরেননি।

পরিবার সূত্রে জানা যায়, রোববার দুপুর ১টার দিকে তার পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মাহিরা বাড়ি না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে পরীক্ষা কেন্দ্রে খোঁজ নিতে যায়। সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন, মাহিরা ওই দিন পরীক্ষা কেন্দ্রে উপস্থিতই হননি।

এ ঘটনায় সন্ধ্যার দিকে মাহিরার পরিবার রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। এরপর থেকেই তার খোঁজে তৎপরতা শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ৩০ জুন ২০২৫


Back to top button
🌐 Read in Your Language