চট্টগ্রাম

ভাতা, কেন্দ্র ও ভোট ব্যবস্থাপনা ব্যয় ৫ কোটি, আইনশৃঙ্খলায় ৫ কোটি

চট্টগ্রাম, ০২ ফেব্রুয়ারি – চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ১০ কোটি টাকা ব্যয় করেছে নির্বাচন কমিশন (ইসি)। অর্ধেক ব্যয় হয়েছে নির্বাচন পরিচালনা খাতে। বাকি অর্ধেক আইনশৃঙ্খলা রক্ষায়।

ইসির বাজেট শাখার উপ-সচবি মো. এনামুল হক বলেন, নির্বাচন পরিচালনা খাতে ব্যয় হয়েছে ৫ কোটি ১৬ লাখ ৩৭ হাজার টাকা। কেন্দ্র ও ভোট ব্যবস্থাপনা, ভোটগ্রহণ কর্মকর্তাদের ভাতা ইত্যাদি বাবদ ব্যয় করতে হয়েছে।

এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিয়োগে ১ কোটি ৪৯ লাখ ২০ হাজার টাকা, র্যা ব পেছনে ৩৩ লাখ ৬৬ হাজার ৮৬০ টাকা, আনসারের পেছনে ২ কোটি ৬১ লাখ ১৭ হাজার ৫২০ টাকা ব্যয় হয়েছে। সব মিলিয়ে ৯ কোটি ৬০ লাখ ৪১ হাজার ৩৮০ টাকা এরই মধ্যে পরিশোধ করেছে সংস্থাটি। অবশিষ্ট রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য নিয়োগের ব্যয়।

আরও পড়ুন : হাতিরঝিলে আটক আরো ৫২ কিশোর

এনামুল হক জানান, বিজিবি এখানো চাহিদাপত্র দেয়নি। তারা চাহিদাপত্র পাঠালে মোট ব্যয় দাঁড়াবে ১০ কোটি টাকার মতো।

সর্বশেষ ২০১৫ সালের নির্বাচনে এ সিটিতে ব্যয় হয়েছিল ২০ কোটি টাকা। তার আগে ২০১০ সালের নির্বাচনে ব্যয় হয়েছিল ৭ কোটি টাকা। এবার ব্যালট পেপারের পরিবর্তে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করায় ব্যয় কম হয়েছে।

গত ২৭ জানুয়ারি চসিকের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী।

সূত্র : আরটিভি
এন এ/ ০২ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language