জাতীয়

গ্রামীণ ব্যাংকের প্রথম শাখা পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

চট্টগ্রাম, ১৪ মে – চট্টগ্রামে গ্রামীণ ব্যাংকের প্রথম শাখা পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (১৪ মে) এই শাখা পরিদর্শন করেন তিনি।

শাখাটি প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছে স্থাপন করা হয়েছিল এবং পরে হাটহাজারীর একটি ভবনে স্থানান্তর করা হয়। প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

অধ্যাপক ইউনূস সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটযোগে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেন। চট্টগ্রাম বন্দর পরিদর্শন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠানে যোগদানসহ একাধিক অনুষ্ঠানে দিনভর ব্যস্ত সময় কাটান তিনি।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৪ মে ২০২৫

Back to top button
🌐 Read in Your Language