শিক্ষা

নোবিপ্রবি শিক্ষার্থীরা আংশিক মেস ভাড়া পেলেন বিশ্ববিদ্যালয় থেকে

নোয়াখালী, ২৯ জানুয়ারি – নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের করোনাকালীন আংশিক মেস ভাড়া সমস্যার সমাধান করে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ভাড়া বাসা মালিকের নিকট হস্তান্তর ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার নোবিপ্রবি উপাচার্যের দপ্তরে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম, বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে পারে চলতি মাসের শেষের দিন

অন্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবি প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, মেসভাড়া কমিটির আহ্বায়ক কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী হাসান রুবেল, কমিটির সদস্য ও আইন বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান বাদশা মিয়া, কমিটির সদস্য ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আল-আমীন প্রমুখ।

সমঝোতা স্মারক এ নোবিপ্রবির পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবুল হোসেন। জেলা প্রশাসক, নোয়াখালী/প্রতিনিধি’র পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নোমান হোসেন, বাসা মালিক প্রতিনিধি’র পক্ষে আশরাফুল আলম সোহেল এবং শিক্ষার্থীদের পক্ষে জাহাঙ্গীর আলম স্বাক্ষর করেন।

সূত্র : প্রতিদিনের সংবাদ
এন এইচ, ২৯ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language