জাতীয়

আজ পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা

ঢাকা, ২৯ মার্চ – অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে (পিকেইউ) বক্তৃতা করবেন। শুক্রবার প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, অধ্যাপক ইউনূস শনিবার সকাল ১০টার দিকে পিকিং বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেবেন। পিকিং বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে।
প্রধান উপদেষ্টা চীনে চার দিনের সফর শেষে শনিবারই দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ২৯ মার্চ ২০২৫


Back to top button
🌐 Read in Your Language