মধ্যপ্রাচ্য

গাজায় যুদ্ধবিরতির পরও ১৫০ ফিলিস্তিনিকে হত্যা

জেরুজালেম, ১৬ মার্চ – যুদ্ধবিরতি চলাকালীনও ১৫০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল, তাদের হামলায় আহত হয়েছে আরও অনেকে।গতকাল শনিবার তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে নিয়মিতভাবে হত্যাযজ্ঞ চালিয়ে গেছে ইসরায়েল। গত দুই সপ্তাহেই মারা গেছেন ৪০ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ‘আমরা দেখেছি দখলদার বাহিনী ইচ্ছা করে বেসামরিকদের ওপর হামলা চালিয়েছে। যারা আগুনের জন্য খড়কুটা সংগ্রহ করছিল কিংবা ধ্বংসপ্রাপ্ত নিজেদের বাড়ি গিয়েছিল তাদের ওপরও গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

সম্প্রতি গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় ৯ জন মারা গেছেন। নিহতদের মধ্যে সাংবাদিক ও ত্রাণকর্মীও ছিল। এই হামলাকে ঘৃণ্য অপরাধ আখ্যা দিয়ে ইসরায়েলের নিন্দা জানিয়েছে গাজার মিডিয়া অফিস।

তবে ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১৬ মার্চ ২০২৫


Back to top button
🌐 Read in Your Language