রাঙ্গামাটি

রাঙ্গামাটিতে তিন বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেফতার

রাঙ্গামাটি, ১১ মার্চ – রাঙ্গামাটি শহরে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। এ ঘটনায় সুভাষ কুমার চাকমা (৬০) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) এ ঘটনা ঘটে বলে জানায় ভুক্তভোগীর পরিবার। নির্যাতনের শিকার শিশুটিকে বর্তমানে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভুক্তভোগী শিশুর মা জানান, রোববার (৯ মার্চ) রাতে শিশুটি তার দাদা এবং দাদির সঙ্গে ঘুমিয়ে ছিল। পরদিন সকালে তার দাদি তাদের বিছানায় রেখে কাজে বের হন। সকাল ৭টার দিকে মেয়েটি চিৎকার করে কান্না করতে থাকেন। পরে মেয়েটি তাকে নির্যাতনের বিষয়টি জানায়।

এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির মা। মঙ্গলবার (১১ মার্চ) তাকে গ্রেফতার করে পুলিশ।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদ খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১১ মার্চ ২০২৫


Back to top button
🌐 Read in Your Language