চাঁদপুর

চাঁদপুরে বিশেষ টাস্কফোর্সের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর, ০২ মার্চ – চাঁদপুর শহরের বাবিরহাটে আসন্ন মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজারকে স্থিতিশীল করার লক্ষ্যে জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার (২ মার্চ) দুপুরে শহরের বাবুরহাট বাজারে অভিযান এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলার উপ-পরিচালক আব্দুল্লাহ আল ইমরানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় কৃত্রিম উপায়ে বাজারে ভোজ্যতেলের সঙ্কট, পণ্যের দাম বেশির রাখাসহ বিভিন্ন অপরাধের দায়ে ৪টি দোকানে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং অবৈধ মজুতদারির বিরুদ্ধে সবাইকে সতর্ক করা হয়।

শহরের বাবুরহাট বাজারের বেশ কিছু মুদি দোকানে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মূল্যে বিক্রি করছে। এছাড়াও ভোজ্যতেল ক্রেতাদের কাছে বিক্রি না করে অবৈধভাবে মজুদও রেখেছে বেশ কিছু দোকানদাররা। পরে দোকানের গোডাউন থেকে সেসব পণ্য উদ্ধার করে জনগণের কাছে বিক্রির উদ্যোগ গ্রহণ করেন বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০২ মার্চ ২০২৫

 

Back to top button
🌐 Read in Your Language