ক্রিকেট

জীবনের নতুন ইনিংস শুরু করলেন টাইগার ওপেনার জাকির হাসান

ঢাকা, ২২ ফেব্রুয়ারি – জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জাকির হাসান। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের এই ওপেনার সারাহ নুসরাত অদ্রির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করছেন।

সবশেষ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে দুর্দান্ত খেলা এই তারকার বিয়েতে উপস্থিত নাঈম শেখ ও আফিফ হোসেন ধ্রুব মতো ক্রিকেটাররা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাকিরকে শুভেচ্ছা জানিয়েছেন আফিফ ও নাঈম শেখ। আফিফ লিখেছেন, ‘তোমাদের দুজনের জন্য অনেক আনন্দিত। ভালোবাসা ও আনন্দঘন হোক তোমাদের জীবন।’

জাকির বিয়ের পর অবশ্য খুব বেশি ছুটির অবকাশ পাচ্ছেন না। কারণ আজ থেকেই শুরু হয়েছে ডিপিএলের দলবদল। আগামী ৩ মার্চ থেকে শুরু হবে ডিপিএল আসর। ঘরোয়া এই প্রতিযোগিতায় জাকির এবার প্রাইম ব্যাংকের হয়ে খেলবেন।

এর আগে সর্বশেষ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে ১২ ম্যাচে ৩৫.৩৬ গড় এবং ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ৩৮৯ রান করেছেন এই বাঁ-হাতি ওপেনার।

সূত্র: আমাদের সময়
আইএ/ ২২ ফেব্রুয়ারি ২০২৫


Back to top button
🌐 Read in Your Language