মধ্যপ্রাচ্য

ইরাকে মার্কিন সেনা বহরে বোমা হামলা

বাগদাদ, ২৩ জানুয়ারি- ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের গাড়ি বহরে শুক্রবার রাজধানী বাগদাদের পশ্চিমে আবুগ্রাইব এলাকায় বোমা হামলা চালানো হয়েছে।

রাস্তার পাশে পেতে রাখা বোমার সাহায্য হামলা ওই চালানো হয়। ব্যাবিলন প্রদেশের মহাসড়কে পেতে রাখা বোমা মার্কিন সেনাদের একটি বহরে আঘাত করেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

বসরা এবং দিহি কার শহরকে সংযোগকারী মহাসড়কে শুক্রবার মার্কিন সেনাদের আরেকটি বহরে বোমা হামলার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন :  ট্রাম্পকে হুমকির জেরে খামেনির টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড

ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের বহরে গত ২৪ ঘণ্টায় মোট পাঁচটি হামলা হয়েছে। বৃহস্পতিবারও ইরাকে বিদেশি সেনাদের দুটি বহরে একইভাবে হামলা হয়।

গত বছরের ৩ জানুয়ারি বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসির কুদসের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনীর হাশদ আশ-শাবির সেকেন্ড ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসকে মার্কিন বাহিনী ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা করে হত্যা করে।

এরপর থেকে ইরাকে মার্কিন বাহিনীর বিরুদ্ধে জনমত মারাত্মকভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছে।

সূত্র: যুগান্তর

আর/০৮:১৪/২৩ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language