জাতীয়

প্রথমে প্রধানমন্ত্রীকে ভ্যাকসিন নেয়ার আহ্বান ডা. জাফরুল্লাহর

ঢাকা, ২২ জানুয়ারি- সবার আগে গণমাধ্যমের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন নেয়ার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ শুক্রবার (২২ জানুয়ারি) রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে অনুষ্ঠিত ‘করোনা টিকার সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ে সাংবাদিক সম্মেলনে ডা. জাফরুল্লাহ চৌধুরী এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সবার আগে করোনার ভ্যাকসিন নিলে, ভ্যাকসিন নিয়ে মানুষের মধ্যে আস্থা তৈরি হবে। তবে ভ্যাকসিন বৈজ্ঞানিকভাবে সত্য, সব মানুষের এটা নেয়া উচিত। এই প্রবীণ চিকিৎসক এ বিষয়ে সরকারকে গবেষণা বাড়ানোর আহ্বান জানান।

আরও পড়ুন : যে ২০ কারণে ঢাকা প্রতিদিনই বায়ুদূষণের শীর্ষে

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশের মানুষকে জাতীয় পরিচয়পত্র ধরে করোনা ভ্যাকসিন দিতে হবে। বাংলাদেশের জনগোষ্ঠীর বড় অংশ দরিদ্র। তারা অনলাইন প্রযুক্তির সঙ্গে পরিচিত না। ফলে ভ্যাকসিনের জন্য অ্যাপসে নিবন্ধন করা তাদের জন্য কঠিন হবে। অ্যাপস পূরণের জন্য আরেকটি দালাল পক্ষ তৈরি হবে। বিড়ম্বনা দূর করতে জাতীয় পরিচয়পত্র ধরে ভ্যাকসিন দিলে কাজ অনেক সহজ হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম, স্বাস্থ্য অ‌ধিদপ্তরের প্রাথ‌মিক স্বাস্থ্য প‌রিচর্যা ও রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রাক্তন পরিচালক অধ্যাপক ডা. জা‌কির হো‌সেন, বিএসএমএমইউ ফার্মা‌কোলজী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সা‌য়েদুর রহমান, গণস্বাস্থ্য কেন্দ্রের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মহিবুল্লাহ খন্দকার, গণস্বাস্থ্যের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।

সূত্র: আরটিভি

আর/০৮:১৪/২২ জানুয়ারি

Back to top button
🌐 Read in Your Language