ফুটবল

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফেসবুক পেজ হ্যাক!

ঢাকা, ০৮ ডিসেম্বর – বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাশাপাশি বাংলাদেশ জাতীয় ফুটবল দল নামে একটি ফেসবুক পেজ রয়েছে। গত কয়েক মাস ধরে সেই পেজটিতে জাতীয় দল সংক্রান্ত বিষয়াদি প্রকাশ করত বাফুফে৷ সেই পেজটি হ্যাকিংয়ের শিকার হয়েছে।

রোববার দুপুরে বাফুফে মিডিয়া বিভাগ হ্যাকিংয়ের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়। পেজটি ফিরে পেতে বাফুফে কাজ করছে এবং সাময়িক অসুবিধার জন্য ফেডারেশনের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে।

কয়েক বছর আগে বাফুফের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাকের শিকার হয়েছিল। এবার জাতীয় ফুটবল দলের ফেসবুক পেজ হ্যাকিংয়ের শিকার হলো। এতে বাফুফের আইটি নিরাপত্তার দুর্বলতা প্রকাশ পাচ্ছে বারবার।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৮ ডিসেম্বর ২০২৪


Back to top button
🌐 Read in Your Language