জাতীয়

শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় গুমের মামলা

ঢাকা, ৩০ অক্টোবর – সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ কর্মকর্তাসহ ২৪ জনের নাম উল্লেখ করে গুমের মামলা হয়েছে।একই মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ জনকে আসামি করা হয়েছে।

দুই দফায় গুম হওয়ার অভিযোগ তুলে বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর শাহজাহানপুর থানায় মামলাটি দায়ের করন সৈয়দ হাসান মাহমুদ নামের একজন ভুক্তভোগী। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল ইসলাম।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ২৪ জনের নামে গুমের মামলা করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ৩০ অক্টোবর ২০২৪


Back to top button
🌐 Read in Your Language