বরগুনা

চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলায় শিশুদের রায় নির্ধারণ হতে পারে বুধবার

বরগুনা, ১২ অক্টোবর- বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় পুলিশের দেওয়া চার্জশিটের দ্বিতীয় খণ্ডে থাকা আইনের সঙ্গে সংঘাতে জড়িত ১৪ শিশুর যুক্তিতর্কের শেষ দিন ছিল আজ সোমবার।

গত ৫ অক্টোবর থেকে শুরু হয়ে তিনদিন যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে প্রথম দুইদিন ছিল পাবলিক প্রসিকিউটরের (পিপি) যুক্তিতর্ক উপস্থাপন। গত বুধবার পাঁচ শিশুর যুক্তিতর্ক শেষ হলেও বাকি নয় শিশুর গতকাল রোববার থেকে শুরু হয়ে আজ সোমবার পর্যন্ত ছিল এই যুক্তিতর্কের শেষ দিন।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রশংসা, আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার

পাঁচ শিশুর সকাল সাড়ে ১০টা থেকে টানা চার ঘণ্টা জেরার অবসানের মধ্য দিয়ে শেষ হলো ১৪ শিশুর যুক্তিতর্ক উপস্থাপন। তবে রাষ্ট্রপক্ষ ও শিশু পক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ায় আগামী বুধবার যুক্তিতর্কের ওপরে যুক্তি খণ্ডাবেন উভয়পক্ষ। সেই সঙ্গে হতে পারে আইনের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়া ১৪ শিশুর রায়ের দিন-তারিখ নির্ধারণ।

উল্লেখ্য,১৪ শিশুর মধ্যে কারাগারে রয়েছেন রাশেদুল হাসান রিশান ফরাজী, রাকিবুল হাসান রিফাত হাওলাদার, আবু আব্দুল্লাহ রায়হান, ওয়ালিউল্লাহ্ ওলি, নাঈম ও তানভীর।

জামিনে রয়েছেন চন্দন সরকার, নাজমুল হাসান, রাকিবুল হাসান নিয়ামত, প্রিন্স মোল্লা, মারুফ মল্লিক, মারুফ বিল্লাহ্, রাতুল সিকদার ও আরিয়ান হোসেন শ্রাবণ।

সূত্র : আমাদের সময়
এন এইচ, ১২ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language