জাতীয়

কবে হবে বইমেলা? জানা যাবে আজ

ঢাকা, ১৭ জানুয়ারি – করোনা ভাইরাসের কারণে এবছর পূর্বের মতো ফেব্রুয়ারিতে হচ্ছে না অমর একুশে বইমেলা। তবে সময় পরিবর্তন করে মেলা আয়োজনের চিন্তা করছে আয়োজকরা। তাই এ বিষয়ে আলোচনা করতে আজ রোববার বিশেষ সভা ডাকা হয়েছে। এদিনই সম্ভাব্য তারিখ জানানো হতে পারে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান জানান, অমর একুশে বইমেলা-২০২১ সংক্রান্ত মতবিনিময় সভা আজ বেলা সাড়ে ১১টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

আরও পড়ুন : সব ধরনের অস্ত্রশস্ত্র সমাবেশ মিছিল নিষিদ্ধ সংসদ এলাকায়

এর আগে ১০ জানুয়ারি বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি বলেন, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এই পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে শারীরিক উপস্থিতিতে বইমেলার আয়োজন সম্ভব নয়। ফলে যথানিয়মে এবছর ফেব্রুয়ারিতে মেলার পর্দা উঠছে না।

তবে গত ডিসেম্বরে মেলা না করার সিদ্ধান্ত জানানোর সময় বাংলা একাডেমির পক্ষ থেকে ভার্চুয়াল মেলা করা যায় কিনা, সেই প্রস্তাব দেয়া হয়েছিল। সেখানে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রয় সমিতির নেতারা জানিয়েছিলেন, ভার্চুয়াল নয়, প্রতিবারের মতো স্টল বসিয়েই মেলা আয়োজন করতে চান তারা। শুধু বইমেলা শুরুর তারিখ পিছিয়ে যাবে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এ/ ১৭ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language