সংগীত

তাহসান কি সত্যিই পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন?

ঢাকা, ১০ জুলাই – বিসিএস’র প্রশ্নফাঁসকাণ্ডে সামাজিক যোগাযোগমাধ্যম আলোচনায় রয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী। একজন গাড়িচালকের এত অর্থ-সম্পদ কীভাবে হয়, সে তথ্য খুঁজতে গিয়ে মেলে নানা তথ্য। পিএসসির কোন কোন সাবেক চেয়ারম্যানের গাড়িচালক ছিলেন আবেদ আলী, সে তালিকা না পাওয়া গেলেও দুজন ব্যক্তির নাম উঠে আসে। একজন পিএসসির সাবেক চেয়ারম্যান, জনপ্রশাসন মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ড. মোহাম্মদ সাদিক, অপরজন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খানের মা ড. জিনাতুন নেসা তাহমিদা বেগম।

আবেদ ড. জিনাতুন নেসার সময়ও প্রশ্নফাঁসকাণ্ডে জড়িত ছিলেন। যে কারণে সামাজিক যোগাযোগমাধ্যমের বাঁকা তীরের লক্ষ্যে পরিণত হয়েছেন তিনি। এই খড়্গ পড়েছে তাহসান খানেরও ওপরেও। গুঞ্জন হচ্ছে, ২৪তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন তাহসান। কেননা, জিনাতুন নেসার চেয়ারম্যান থাকাকালীন ২৪তম বিসিএস অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষা বাতিলও হয়েছিল। পরবর্তী ভাইভা অনুষ্ঠিত হলে বাদ পড়েন তাহসান খান।

ফেসবুক, টুইটারে এ বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ট্রল করা হচ্ছে তাহসান ও তার মাকে। কথা হচ্ছে তাদের নীতি-নৈতিকতা নিয়েও। জনপ্রিয় এ সঙ্গীতশিল্পী কিছু না বললেও গুঞ্জন ওঠা বিষয়টিকে স্রেফ গুজব বলে দাবি করেছে সামাজিক যোগাযোগমাধ্যমের ‘তথ্য যাচাইয়ের গ্রুপ’ রিউমার স্ক্যানার।

আইএ/ ১০ জুলাই ২০২৪


Back to top button