ক্রিকেট

ধোনির মেয়েকে ধর্ষণের হুমকি, গ্রেফতার কিশোর

আবু জাফর

নয়াদিল্লি, ১২ অক্টোবর- আইপিএলে পরপর খারাপ পারফরম্যান্সের জন্য মহেন্দ্র সিং ধোনির শিশুকন্যাকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়ার ৩ দিন পর সনাক্ত হয়েছে হুমকিদাতা। এ অভিযোগে গুজরাট থেকে গ্রেফতার করা হয়েছে এক কিশোরকে। পুলিশের দাবি, ধোনির মেয়ে জিভাকে ধর্ষণের হুমকি দিয়ে সেই কিশোর ছেলেটি ইনস্টাগ্রামে পোস্ট করেছিল বলে স্বীকার করেছে। তাকে এখন রাঁচি পুলিশের কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হবে।

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাই মূল লক্ষ্য

হিন্দুস্তান টাইমস জানায়, ৫ বছর বয়সী জিভা ধোনিকে ধর্ষণের হুমকি দেয় ১৬ বছরের ওই কিশোর। গ্রেপ্তারের পর পুলিশের কাছে দোষ স্বীকার করে সে।

জানা যায়, ওই কিশোর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। গুজরাটের কচ্ছ এলাকার মুদ্রা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সূত্র: বিডি২৪লাইভ

আর/০৮:১৪/১২ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language