পরিবেশ

কিনশাসার বাতাসে সবচেয়ে বেশি দূষণ, ঢাকায় কী পরিস্থিতি

রাজধানী ঢাকার বায়ুর মানের কিছুটা উন্নতি হয়েছে। অন্যদিকে, বায়ুদূষণ তালিকার শীর্ষে উঠে এসেছে কঙ্গোর নগরী কিনশাসা। আজ রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৬৩ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। এ ছাড়া ১৫৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাহরাইনের রাজধানী মানামা, ১৩৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চিলির রাজধানী সান্তিয়াগো, ১৩৭ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর এবং পঞ্চম অবস্থানে থাকা পাকিস্তানের লাহোর শহরের স্কোর ১১৬।

রাজধানী ঢাকা রয়েছে বায়ুদূষণ তালিকার ১২ নম্বরে। ঢাকার দূষণ স্কোর ৮৩ অর্থাৎ এখানকার বাতাস মাঝারি বা ভালো মানের।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

আইএ/ ০৭ জুলাই ২০২৪


Back to top button
🌐 Read in Your Language