সিলেট

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

সিলেট, ২৯ জুন – সিলেটের কানাইঘাটে সড়ক দুর্ঘটনায় সিলেট মুরারিচাঁদ (এমসি) কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সড়কের বাজার এলাকার রামপুর যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহরিয়ার আহমদ স্বপন (১৯) সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের বিএ অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

তিনি জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ভরন গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এছাড়াও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও বাংলাদেশ টাইমসের মোজো সাংবাদিক সাব্বির আহমদের ছোট ভাই বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বপন মোটরসাইকেলযোগে জকিগঞ্জ থেকে সিলেট আসার পথে কানাইঘাট উপজেলার রামপুর যাত্রী ছাউনি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা (সিএনজি) দেখে যাত্রী ছাউনির সামনে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।

বিষয়টি নিশ্চিত কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

তিনি পরিবারের বরাত দিয়ে জানান, প্রথম দিকে জানা গিয়েছিল অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়েছে। পরে জানা গেছে অটোরিকশার সঙ্গে নয়। অটোরিকশা দেখে স্বপন নিজেই মোটরসাইকেল নিয়ে ছাত্রী ছাউনির সামনে পড়ে মারা যান। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৯ জুন ২০২৪


Back to top button
🌐 Read in Your Language