গাড়িবহরে ইসরায়েলি হামলায় ৩ হিজবুল্লাহ সদস্য নিহত

বৈরুত, ১১ জুন – সিরিয়া সীমান্তবর্তী লেবাননের উত্তরাঞ্চলীয় হারমেল জেলার একটি গ্রাম লক্ষ্য করে ট্যাংকার বহরে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এ ঘটনায় হিজবুল্লাহর তিন সদস্য নিহত হয়েছে। লেবাননের একটি সামরিক সূত্রের বরাতে সংবাদমাধ্যম এএফপি এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলি বাহিনী ট্যাংকার ও একটি ভবনের বহর লক্ষ্য করে নয়টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এতে হিজবুল্লাহ যে তিন সদস্য নিহত হয়েছে তা এখনো নিশ্চিত হতে পারেনি।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা করেছে, তারা ইউনিট ৪৪০০ এর একটি সামরিক কম্পাউন্ডে হামলা চালিয়েছে। এটাকে তারা ‘সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর লজিস্টিকাল রিইনফোর্সমেন্ট ইউনিট’ হিসাবে বর্ণনা করেছে।
ইসরায়েলে জানিয়েছে, উত্তর লেবাননের বালবাক এলাকায় সোমবার রাতে ইসরায়েলি সামরিক বাহিনীর হেলিকপ্টার ভূপাতিত করার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে।
সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ১১ জুন ২০২৪









