
ঢাকা, ০৮ জানুয়ারি- যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সিসিইউতে নেওয়া হয়েছে। এরআগে ক্যাসিনো–কাণ্ডে গ্রেফতার হওয়া সম্রাট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে তাকে সিসিইউতে নেয়া হয়।
আজ শুক্রবার (৮ জানুয়ারি) ভোর রাতে তার বুকে তীব্র ব্যাথা ও বুক ধড়ফড় করে। পরে পরীক্ষা-নিরীক্ষা করে হৃদস্পন্দন দ্রুত ও অনিয়মিত হওয়ায় ডাক্তাররা দ্রুত তাকে সিসিইউতে ভর্তি করেন। বর্তমানে গভীর পর্যবেক্ষণে রয়েছেন বলে একাধিক ডাক্তার জানিয়েছে।
আরও পড়ুন : ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নিয়ে মানববন্ধন করবেন সাবেক মেয়র সাঈদ খোকন
তারা জানান, দীর্ঘদিন সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন সম্রাট। কিছুদিন হলো বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে রাখা হয়েছিল। শুক্রবার ভোর রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে সিসিইউতে আনা হয়। তার হৃদস্পন্দন দ্রুত ও অনিয়মিত হচ্ছে। নিয়ন্ত্রণে কাজ করছে ডাক্তাররা।
এদিকে সম্রাটের পরিবারের দাবি, আজ থেকে ২১ বছর আগে ওপেন হার্ট সার্জারী ও ভালভ প্রতিস্থাপন করা হয় সম্রাটের। দীর্ঘদিন বন্দী থাকায় উন্নত চিকিৎসা না পেয়ে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন যুবলীগের এই নেতা।
সূত্র: বিডি২৪লাইভ
আর/০৮:১৪/৮ জানুয়ারি









