জাতীয়

ব্যাংক হিসাব থেকে ৯ কোটি টাকা চাইলেন এনু-রুপন

ঢাকা, ০৭ জানুয়ারি – আয়কর দিতে ফ্রিজ করা ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ কোটি টাকা চেয়ে আবেদন করেছে গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সাবেক নেতা এনামুল হক এনু ও তার ভাই রূপন ভূঁইয়া।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে তাদের আইনজীবী আনোয়ার হোসেন এ আবেদন করেছেন।

তবে দুদকের পক্ষে প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর আবেদনের বিরোধীতা করে লিখিতভাবে আপত্তি জমা দিবেন বলে সময় চান। আদালত তা মঞ্জুর করেন।

আরও পড়ুন : আওয়ামী লীগের ক্ষমতায় থাকার ৫ কৌশল

ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের শেয়ারহোল্ডার এনু ছিলেন গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি। তার ভাই রুপন ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক। এনু ও রূপনের ৩৫ কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পাওয়ার পর তাদের বিরুদ্ধে ২০১৯ সালের ২৩ অক্টোবর পৃথক দুটি মামলা দায়ের করে দুদক।

এনুর বিরুদ্ধে ২১ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী।

অন্যদিকে, ১৪ কোটি ১২ লাখ ৯৫ হাজার ৮৮২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রূপন ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের অপর সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী মামলা করেন।

সুত্র : আমাদের সময়
এন এ/ ০৭ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language