জাতীয়

ঝড়বৃষ্টিতে ঢাকার বাতাসের কী অবস্থা

ঢাকা, ৩১ মার্চ – বায়ুদূষণের শীর্ষে আজ ভারতের দিল্লি। অন্যদিকে, বৃষ্টির কারণে বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুর মানের উন্নতি হয়েছে।

রোববার (৩১ মার্চ) সকাল ৯টা ৭ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। এই শহরটির দূষণ স্কোর ১৬৬ অর্থাৎ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর।

বাংলাদেশের রাজধানী ঢাকার স্কোর ৮৬ অর্থাৎ এখানকার বায়ু ‘ভালো’ বা মাঝারি মানের।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এদিকে, দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণ দিনদিন আরও ভয়ংকর হয়ে উঠছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোটি কোটি মানুষের জীবন। গবেষণা বলছে, বৈশ্বিক বায়ুদূষণের হটস্পট হয়ে উঠেছে দক্ষিণ এশিয়া।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ৩১ মার্চ ২০২৪


Back to top button
🌐 Read in Your Language