সংগীত

জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত হলেন তাহসান

ঢাকা, ২ জানুয়ারি- জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) শুভেচ্ছা দূত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। বাংলাদেশ থেকে সংস্থাটির প্রথম শুভেচ্ছা দূত হলেন তিনি। শনিবার ইউএনএইচসিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাবিশ্বে ইউএনএইচসিআরের ৩২ জন শুভেচ্ছা দূত আছেন, যারা তাদের জনপ্রিয়তা, নিষ্ঠা ও কাজের মাধ্যমে শরণার্থীদের পরিস্থিতি ও ইউএনএইচসিআরের কাজ সবার সামনে তুলে ধরেন।

আরো পড়ুন:  ন্যানসির করা মামলায় আসিফের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ

২০১৯ সাল থেকে তাহসান শরণার্থীদের কথা মানুষের কাছে পৌঁছে দিতে ইউএনএইচসিআরের সঙ্গে কাজ করে চলেছেন। তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন এবং বিশ্ব শরণার্থী দিবস ও ইউএনএইচসিআরের অন্যান্য অনুষ্ঠানে যুক্ত থেকে সহায়তা করছেন। এসব কাজের মাধ্যমে তাহসান কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক কার্যক্রম সামনা-সামনি দেখেছেন, কথা বলেছেন শরণার্থীদের সঙ্গে, আর বাস্তুচ্যুতির মূল কারণগুলো সম্পর্কে আরও ভালোভাবে জানতে পেরেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জাতিসংঘ শরণার্থী সংস্থার শুভেচ্ছা দূত হওয়ার পর তাহসান খান বলেন, ‘বিষটি আমার জন্য সত্যিই গর্বের ও সম্মানের। ইউএনএইচসিআর সারা বিশ্বের শরণার্থী ও বাস্তুচ্যুতদের সুরক্ষা নিশ্চিত করে, জীবন-রক্ষাকারী সহায়তা দেয়, আর সংকট সমাধানের উদ্দেশ্যে কাজ করে। পৃথিবীর এক শতাংশেরও বেশি মানুষ (প্রতি ৯৭ জনে ১ জন) আজ সংঘাত ও নির্যাতনের কারণে বাস্তুচ্যুত। ভাগ্যবান ৯৯ শতাংশ মানুষের একজন হিসেবে শরণার্থীদের হয়ে কথা বলা আমার মানবিক দায়িত্ব। আশা করি দায়িত্বটি ভালোবাবে পালন করতে পারবো।’

সূত্র: সমকাল

আর/০৮:১৪/২ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language