গাজীপুর

বাসের ধাক্কায় পুলিশের এএসআই নিহত, গুরুতর আহত এসআই

গাজীপুর, ০২ ফেব্রুয়ারি – গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় ডিউটি করতে আসার পথে বাসের ধাক্কায় হাসান নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।

এ সময় গুরুতর আহত হয়েছেন উপপরিদর্শক (এসআই) আমির হামজা।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে টঙ্গী পূর্ব থানার মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০২ ফেব্রুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language