জাতীয়

মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক নজরুল হক আর নেই

ঢাকা, ২৯ জানুয়ারি – বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. নজরুল হক মারা গেছেন। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের আজীবন সদস্য।

সোমবার (২৯ জানুয়ারি) সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার সহপাঠী ও সহকর্মীরা ফেসবুকে মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, ব্রিগেডিয়ার নজরুল হক সিএমএইচ হাসপাতালে মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের আজীবন সদস্য।

নজরুল হকের প্রথম জানাজা সোমবার বাদ জোহর সম্মিলিত সামরিক হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা ১১টায় বনানী কবরস্থানে সামরিক মর্যাদায় দাফন করা হবে অধ্যাপক নজরুল হককে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৯ জানুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language