জাতীয়

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

ঢাকা, ২০ জানুয়ারি – বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ সবার ওপরে রয়েছে ঢাকা। বেলা ১১টা ২০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৮০ নিয়ে রাজধানীর বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

আগের তিনদিনও ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় ছিল।

ভারতের কলকাতা, পাকিস্তানের করাচি ও ভারতের মুম্বাই যথাক্রমে ২৭৪, ২৩৪ ও ২৩২ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান দখল করেছে।

একই সময়ে নির্মল বায়ুর শহরের তালিকার শীর্ষে রয়েছে চীনের শেনইয়াং। এ শহরের একিউআই স্কোর ০। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ইতালির রোম ও যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো।

১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫০ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১ বা তার বেশি একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২০ জানুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language